দিবাকর দেব নাথ সাধারণ সম্পাদক পদে লড়তে চান

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
দিবাকর দেব নাথ সাধারণ সম্পাদক পদে লড়তে চান

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : আসন্ন সিলেট লাল দিঘী পুরাতন হকার্স মার্কেট মালিক ও ব্যবসায়ী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে লড়তে চান হকার্স মার্কেটের ৯নং গলির ৯৫৬/৯৫৭নং দোকানের বিশিষ্ট ব্যবসায়ী বিউটি ষ্টোর এর স্বত্তাধিকারী দিবাকর দেব নাথ ।

Manual8 Ad Code

তাই আগামী ৩১ অক্টোবর শুরু হতে যাওয়া লাল দিঘী পুরাতন হকার্স মার্কেট মালিক ও ব্যবসায়ী কমিটির নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন তিনি।

এজন্য নিজ সংগঠনের ব্যবসায়ী ছাড়াও সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আর্শিবাদ। দিবাকর দেব নাখ হকার্স মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছেন নিয়মিত। তাই মার্কেট মালিক ও ব্যবসায়ীরা তাকে সাধারণ সম্পাদক হিসাবে পেতে চাই।

এদিকে আসন্ন লাল দিঘী পুরাতন হকার্স মার্কেট মালিক ও ব্যবসায়ী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এখন পর্যন্ত সম্ভাব্য ৩ প্রার্থীর মধ্যে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।

Manual7 Ad Code

তাছাড়া তিনি তার নিজ ব্যবসায়ী (হাজী মানিক মিয়া ও দিবাকর দেব নাথ ব্যবসায়ী ঐক্য পরিষদ মনোনীত) প্যানেলের একমাত্র সম্ভাব্য প্রার্থী থাকায় অন্য সবার চাইতে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে থাকবেন এমন ধারনা সাধারণ ভোটারদের।

এব্যপারে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দিবাকর দেব নাথ বলেন, তিনি নির্বাচিত হলে পুরাতন হকার্স মার্কেটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করবেন। ব্যবসায়ীদের উন্নয়নে নিরলস কাজ করে যাবেন।

Manual6 Ad Code

নির্বাচিত হতে পারলে পুরাতন হকার্স মার্কেটকে একটি মডেল মার্কেটে রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি

Manual8 Ad Code