বরইকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সরকারী ত্রান থেকে বঞ্চিত কৃষকরা

sylhetsurma.com
প্রকাশিত মে ২২, ২০২০
বরইকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সরকারী ত্রান থেকে বঞ্চিত কৃষকরা

Manual4 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দরিদ্র প্রকৃত কৃষকরা সরকারী ত্রান ও নগদ সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন।

Manual4 Ad Code

তারা সরকারের বরাদ্দকৃত ত্রান ও আর্থিক সহায়তা পেতে গত ২০ মে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

ওয়ার্ডের ১৫ জন অসহায় ভোক্তভোগি কৃষক তাদের লিখিত আবেদনে উল্লেখ করেন, ৬ নং ওয়ার্ডের কয়েকজন লোক সরকারের বিভিন্ন সহায়তা বার বার পেলেও প্রকৃত কৃষকরা সেই সহায়তা থেকে বরাবরই বঞ্চিত হচ্ছেন।

Manual6 Ad Code

বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাহী কর্মকর্তার প্রতি আকুল আবেদন জানান তারা। প্রেস-বিজ্ঞপ্তি।

Manual7 Ad Code