দেশ বিদেশের সহায়তায় মানুষের পাশে সিলেট হেল্পিং টিম

sylhetsurma.com
প্রকাশিত মে ২৩, ২০২০
দেশ বিদেশের সহায়তায় মানুষের পাশে সিলেট হেল্পিং টিম

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : করোনা মোকাবিলায় প্রতিষ্ঠিত “সিলেট হেল্পিং টিম” এর পক্ষে যুক্তরাজ্য প্রবাসী তাহমিনা রহমান, সৈয়দা শিল্পী বেগম, ফয়সল আহমদ, ফ্রান্স প্রবাসী আব্দুল মুহিতের আংশিক, সহায়তায় শাহপরান থানায় অবস্থিত খাদিমপাড়ার কল্লগ্রাম’সহ কয়েকটি গ্রামে পর্যায়ক্রমে ৫০টি পরিবারের ঘরে ঘরে নগদ অর্থ পৌছে দেন সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার ও সহ-সভাপতি ফরিদ উদ্দিন।
এছাড়াও নাম গোপন রেখে করোনার দুর্যোগে স্বচ্ছল কতিপয় কিছু পরিবারের নিজস্ব নম্বরে বিকাশ পাঠিয়ে দেয়া হয়।

Manual3 Ad Code

এ ব্যাপারে সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার বলেন, ” “সিলেট হেল্পিং টিম” এপর্যন্ত ১হাজার মানুষের পাশে দাড়াতে পেরেছে। এই সংগঠন সব সময় মানুষের পাশে থাকার অঙ্গিকার করে তিনি বলেন এই করোনা দুর্যোগকালীন সময়ে সিলেটের দুর্গত মানুষের পাশে “সিলেট হেল্পিং টিম” ছিল আছে আগামীতেও থাকবে ইনশাহআল্লাহ্‌ ।” করোনার এই দুর্যোগ কাটিয়ে উঠার জন্য তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Manual5 Ad Code