সাংবাদিক পুত্র নাহিয়ান জায়গীরদারের কৃতিত্ব

sylhetsurma.com
প্রকাশিত জুন ৩, ২০২০
সাংবাদিক পুত্র নাহিয়ান জায়গীরদারের কৃতিত্ব

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : এবারের এসএসসি পরীক্ষায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বাণিজ্য বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে নাহিয়ান জায়গীরদার ।

সে সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার ও গৃহিণী সালমা বেগমের ছেলে।

Manual7 Ad Code

তার এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার শিক্ষকবৃন্দ, বাবা, মা, ফুফু, ফুফাসহ পরিবারের সদস্যরা।

Manual8 Ad Code

নাহিয়ান জায়গীরদারের পিতা সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান ছাড়াও রাজনৈতিক জীবনেও সম্পৃক্ত।

নাহিয়ান জায়গীরদারের বাবা এ অর্জনে আনন্দিত, তিনি বলেন আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে নাহিয়ান বড়।

Manual3 Ad Code

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’সহ সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার সকল আশা পুরণ করেন এবং ‘মাতা সালমা বেগম ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

Manual4 Ad Code

নাহিয়ান জায়গীরদার ভবিষ্যতে এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়।