শোক প্রকাশ

sylhetsurma.com
প্রকাশিত জুন ১৪, ২০২০
শোক প্রকাশ

Manual5 Ad Code

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী জমির উদ্দিন’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য শনিবার রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ক্বারী জমির উদ্দিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। রোববার বাদ জোহর কুদরত উল্লাহ জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি প্রায় ৪২ বছর এই মসজিদে ইমামতি করে আসছিলেন। মাওলানা জমির উদ্দিন দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। প্রেস-বিজ্ঞপ্তি।