স্পেন প্রবাসী শাওন আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৯, ২০২০
স্পেন প্রবাসী শাওন আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান

Manual1 Ad Code

২নং সদর রানাপিং ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী শাওন আহমদ চৌধুরীকে রানাপিং শেরপুর বড়বাড়ীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং সদর রানাপিং ইউপির চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য রাশেদুল হোসেন সোয়েব।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আশফাক আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন, আমাদের সিলেটের প্রবাসীরা বিভিন্ন দেশে কর্মসংস্থানে থেকে আমাদের দেশের জন্য রেমিটেন্স বয়ে আনছেন। এক একজন প্রবাসী এক একজন রেমিটেন্স যোদ্ধা। শাওন আহমদ চৌধুরীর উদ্দেশ্যে বিশেষ অতিথি রাশেদুল হোসেন সোয়েব বলেন, এই মহামারি করোনা ভাইরাস ছড়ানোর আগে স্পেন থেকে বাংলাদেশে আসেন শাওন আহমদ চৌধুরী। প্রায় ৯ মাস যাবৎ তিনি দেশে অবস্থান করে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য ও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি তার দীর্ঘায়ূ কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান চৌধুরী দিপু, রাজি চৌধুরী, আসিফ চৌধুরী, মঞ্জুর চৌধুরী, মাসুদ আহমদ, রাহি চৌধুরী, হাসান আহমদ, রিজন চৌধুরী, মুশফিকুর আজাদ, শাকিল চৌধুরী, রাহাত হোসেন রাহী প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।