কদমতলী যুব-সমাজের ভালোবাসায় সিক্ত ইয়াছিন ও শাহীন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০
কদমতলী যুব-সমাজের ভালোবাসায় সিক্ত ইয়াছিন ও শাহীন

Manual4 Ad Code

ইয়াছিন আহমদ সাদ্দাম আর শাহীন আহমদ।  দু-জনেরই বেড়ে উঠা শান্ত জনপদ ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে।  ইয়াছিন আহমদ সাদ্দাম কদমতলী আজাদ শপিং কমপ্লেক্স’র ব্যবসায়ী। শাহীন আহমদ একজন দক্ষ ইঞ্জিনিয়ার।

Manual7 Ad Code

দু-জনের স্বপ্ন ছিলো প্রবাসে গিয়ে উপার্জন করা। তাদের সেই স্বপ্ন আজ বাস্তবে প্রতিফলিত হলো।  দুজনই প্রবাসে যাচ্ছেন।  তাদের প্রবাস যাত্রালগ্নে কদমতলী যুব সমাজের পক্ষ থেকে দেওয়া হলো সংবর্ধণা।

সোমবার সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের সফল কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের কদমতলীস্থ কার্যালয়ে ইয়াছিন আহমদ সাদ্দাম আর শাহীন আহমদ সংবর্ধণা প্রদান করা হয়।

Manual4 Ad Code

এ সময় কদমতলী যুব সমাজের পাশাপাশি প্যানেল মেয়র তৌফিক বকস্ লিপনও উপস্থিত ছিলেন।  প্রেস-বিজ্ঞপ্তি।

Manual3 Ad Code