বৃদ্ধ হত্যার ঘটনায় মামলা, আটক

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০২২
বৃদ্ধ হত্যার ঘটনায় মামলা, আটক

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে আব্দুল হাসিম (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার দুপুরে নিহতের ছেলে মাসুক মিয়া বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে শহরবানু নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

শহরবানু উত্তর বড়দল ইউনিয়ন করইগড়া গ্রাম জমির আলীর স্ত্রী।

মামলা ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের আব্দুল হাসিমের (ছেলে মাসুকের ছেলে) নাতি সাকিব (১২) সাথে একেই গ্রামের জমির আলীর ছেলে নজির হোসেনের (২৩) সাথে গত মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ঝগড়া হয়। এনিয়ে দুই পক্ষের উত্তেজনা দেখা দিলে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী বসে বিচার-শালিসের মাধ্যমে সমাধান করার কথা বলেন। কিন্তু ঝগড়ার জের ধরে আজ বুধবার বিকেলে বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে আব্দুল হাসিমের সাথে কথা-কাটাকাটি হয় খুরশিদ, রাশিদ, জমিরসহ কয়েকজনের সাথে। এক প্রর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আব্দুল হাসিমের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন হাসিম। স্থানীয় বাসিন্দা ও তার পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Manual8 Ad Code