দিরাইয়ে ৩১ দফা বাস্তবায়নে আজমল চৌধুরীর লিফলেট বিতরণ অব্যাহত

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫
দিরাইয়ে ৩১ দফা বাস্তবায়নে আজমল চৌধুরীর লিফলেট বিতরণ অব্যাহত

Manual2 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধলবাজারে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এতে প্রধান অতিথির রাখেন- যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।

Manual8 Ad Code

এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাব্বির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া সরদার, কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামসুল ইসলাম সুভাষ, দিরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ, করিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পংকজ দাস, উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দুর রহমান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া, উপজেলা যুবদল সদস্য নাছির উদ্দিন, তাড়ল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোনাফর মিয়া, তাড়ল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মিনহাজ নুর সৌরভ।

এসময় দিরাই উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।  প্রেস বিজ্ঞপ্তি

Manual6 Ad Code