ওসমানীনগরে কেমডেন সিটি মেয়র সংবর্ধিত

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৯, ২০২৩
ওসমানীনগরে কেমডেন সিটি মেয়র সংবর্ধিত

Manual1 Ad Code

যুক্তরাজ্যে কেমডেন সিটি মেয়র নাসিম আলী ওবিই বলেছেন, আমার গলায় ব্রিটিশ মেডেল কিন্ত আমার শরীরের রক্ত বাঙ্গালীর। আমি বাঙ্গালী ও বাঙ্গালীর সন্তান আমার পিতৃপুরুষের জন্ম ভূমি সিলেটের ওসমানীনগরে এটা আমি কখনো ভুলতে পারব না।

Manual8 Ad Code

ওসমানীনগর উপজেলা পরিষদের সাথে কেমডেন সিটির সেতুবন্ধনে আমি বিভিন্ন পলিসি নয়ে কাজ করব। প্রয়োজনে কেমডেনের কর্মকর্তারে মাধ্যমে ওসমানীনগর উপজেলা পরিষদের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব।

তিনি গত শনিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ওসমানীনগর উপজেলা পরিষদ কর্তৃক তার সম্মানে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপির সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান আনা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, কেমডেন সিটি মেয়র পত্মী লিমা চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা সাব্বির করিম।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, জেলা পরিষদের নারী সদস্য সুষমা সুলতানা রূহি, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লৎফুর রহমান শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাহেদ সুমন, প্রধান শিক্ষক বিজয় দেব ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের আমিন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে কেমডেন সিটি মেয়র নাসিম আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং কেমডেন মেয়রের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপিকেও সম্মাননা ক্রেস্ট উপহার দেন।

Manual8 Ad Code