দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫
দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

Manual7 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, সকালে শিশুটি আরবি শিক্ষা নিতে মসজিদে আসে। একপর্যায়ে ইমাম সাজিদুর রহমান (৪০) তাকে দ্বিতীয় তলায় নিজের কক্ষে ঝাড়ু দেওয়ার জন্য বলেন। মেয়েটি ঝাড়ু দিতে যওিয়ার সময় তার সাথে আরোও দুজন মেয়ে যেতে চাইলে ইমাম সাহেব তাদের বাধা দিয়ে নিজে মেয়েটির পিছু পিছু যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে শিশুটি বিষয়টি মায়ের কাছে জানায়।

পরে শিশুর মা থানায় খবর দিলে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন।

Manual8 Ad Code

আটক সাজিদুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদ্রাসার শিক্ষক।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে মঙ্গলবার আসামিকে কোর্টে পাঠানো হবে।’

Manual5 Ad Code