দুর্ঘটনা ঠেকাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ১৪ স্থানে ডিভাইডার চান লুনা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
দুর্ঘটনা ঠেকাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ১৪ স্থানে ডিভাইডার চান লুনা

Manual7 Ad Code

সিলেট-ঢাকা মহাসড়কে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলার মধ্যে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সড়কের ওসমানীনগর অংশে ১৪টি ঝুঁকিপূর্ণ স্থানে জরুরি ভিত্তিতে অস্থায়ী রোড ডিভাইডার স্থাপনের দাবি জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

গত সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় হিসেবে এ দাবি জানান তিনি।

Manual7 Ad Code

সংসদে দেওয়া বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, ঢাকা–সিলেট মহাসড়কের উল্লেখযোগ্য একটি অংশ ওসমানীনগর উপজেলার ওপর দিয়ে গেছে। মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ চলায় বিভিন্ন স্থানে সড়কের স্বাভাবিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। এর সঙ্গে জনবহুল বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা ও রোড ডিভাইডার না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

Manual3 Ad Code

তিনি বলেন, সম্প্রতি জুলাই ও পরবর্তী দুই মাসে মহাসড়কের এসব দুর্ঘটনায় প্রায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে। একের পর এক দুর্ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংসদ সদস্য জানান, ঢাকা–সিলেট মহাসড়কের ছয় লেনে উন্নীতকরণের স্থায়ী কাজ শেষ হতে আরও সময় লাগবে। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়া পর্যন্ত দুর্ঘটনা ঠেকাতে অপেক্ষা করা সম্ভব নয়। তাই তাৎক্ষণিকভাবে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর সমন্বয়ে দুর্ঘটনাপ্রবণ ১৪টি স্থান চিহ্নিত করা হয়েছে।

Manual2 Ad Code

চিহ্নিত স্থানগুলোর মধ্যে তাজপুর, ছদিয়াপুর, দয়ামীর ও গোয়ালাবাজার উল্লেখযোগ্য। এসব এলাকায় বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ মোড় থাকায় যানবাহন ও পথচারীর চলাচল বেশি।

তাহসিনা রুশদীর লুনা বলেন, স্থায়ী অবকাঠামোগত কাজ শেষ হতে সময় লাগলেও অস্থায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দেরি করা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত প্রাণহানি এড়াতে চিহ্নিত ১৪টি ঝুঁকিপূর্ণ স্থানে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অস্থায়ী রোড ডিভাইডার স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি জোর দাবি জানান।

Manual3 Ad Code