হবিগঞ্জে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬
হবিগঞ্জে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল

Manual2 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় মাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার দায়ে প্রীতম সরকার (৩২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রাজারবাজার দামোদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত প্রীতম সরকার ওই এলাকার রুকমিনী সরকারের ছেলে।

Manual7 Ad Code

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, প্রীতম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তিনি দেশি মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে নিজের মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার মা গুরুতর আহত হন। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন।

সংবাদ পেয়ে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেশাগ্রস্ত অবস্থায় প্রীতমকে আটক করে।

Manual3 Ad Code

পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code