সিলেট সুরমা ডেস্ক : ছাতক খিদিরপুর গ্রামে মোঃ মকদ্দছ আলী’র মাছের ফিসারীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার ।
সুনামগঞ্জের ছাতক থানার খিদিরপুর গ্রামে এক চাঞ্চল্যকর হত্যাকা-ের ঘটনা ঘটেছে। গত ২৫ জানুয়ারি ২০২৩ ইং তারিখে রাতে স্থানীয় বাসিন্দা মামুন আহমেদকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরদিন সকালে গ্রামবাসী মোঃ মকদ্দছ আলী’র পুকুরে ভাসমান অবস্থায় গয়াছ চেয়ারম্যানের নিকটআত্মীয় মামুন আহমেদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় লোকজন জানান, নিহতকে হত্যার আগের দিন রাতে তাকে মোঃ মকদ্দছ আলী এবং তার ছেলেদের সাথে ঝগড়া করতে দেখা গিয়েছিল। তারা ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। তাদের সন্দেহ এই হত্যাকান্ডে মোঃ মকদ্দছ আলী এবং তার ছেলে তানভীর আহমদ ও রুমেন আহমদ জড়িত রইয়াছেন।
ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান গয়াছ আহমেদ বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করিবেন বলেন। তিনি বলেন, “এটি পরিকল্পিত হত্যাকান্ড। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং আসামিদের আটকের জন্য অভিযান শুরু করেছে। এলাকাবাসীর দাবি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।