• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জুলাই আগস্টের সহিংসতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম পলাতক

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫
জুলাই আগস্টের সহিংসতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম পলাতক

প্রমাণ পাওয়া যায় আসামী মোঃ আমিনুল ইসলামের রাজনৈতিক ইতিহাস।

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি
২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র–জনতার আন্দোলনের সময় সহিংসতা, বিস্ফোরক ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরা–ছোঁয়ার বাইরে রয়েছেন।
তদন্ত সূত্রে জানা যায়, ওই সময় হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর ঘটনায় আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলামের বিরুদ্ধে। এছাড়াও তার নির্দেশে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় স্থানীয় নেতাকর্মীরা আন্দোলনে অংশগ্রহণকারীদের তালিকা তৈরি করে এবং পরবর্তীতে তাদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠে।
২০২৪ সালের ২২ আগস্ট আকবর আলী বাদী হয়ে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিস্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে মোঃ আমিনুল ইসলামকে ৪ নম্বর আসামি করা হয়। এতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট প্রায় অর্ধশতাধিক ব্যক্তি এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম অতীতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ ও আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সালে আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য, ২০২০ সালে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ২০২১ সালে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন তিনি। মামলা দায়েরের আট মাস পেরিয়ে গেলেও এখনো তার গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় নাগরিকরা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।