জুমার নামাজের সময় মসজিদের ভেতরে ছুরিকাঘাত, মুসল্লি নিহত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
জুমার নামাজের সময় মসজিদের ভেতরে ছুরিকাঘাত, মুসল্লি নিহত

Manual2 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) নামাজে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই গ্রামের আতিক মিয়ার ছেলে রুশেল মিয়া (২২) হঠাৎ ধারালো চাকু নিয়ে ইমরুলের ওপর হামলা চালান। মুহূর্তেই গুরুতর রক্তাক্ত অবস্থায় তিনি মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

নামাজে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুরো বনগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলেন, মসজিদের ভেতর নামাজের সময় এমন ভয়াবহ ঘটনা আগে কখনো দেখেননি তারা।

Manual3 Ad Code

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার ওসি শেখ কামরুজ্জামান জানান, এলাকায় আগে ঘটে যাওয়া জাবেদ হত্যাকাণ্ডের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Manual4 Ad Code

তিনি বলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি, তবে অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Manual2 Ad Code