সুনামগঞ্জ সদর এর বালু পাথর ব্যবসায়ী ও একতা সামাজিক সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন এর উপর জামায়াত শিবিরের হামলা ও ভাংচুর

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৫, ২০২৪
সুনামগঞ্জ সদর এর বালু পাথর ব্যবসায়ী ও একতা সামাজিক সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন এর উপর জামায়াত শিবিরের হামলা ও ভাংচুর

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি
গতকাল সুনামগঞ্জ সদর উপজেলায় একটি গানের সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ধ্যা অনুমান সাড়ে ছয় ঘটিকায় জামায়াত শিবিরের লোকেরা হামলা চালিয়েছে বলে জানা যায়। এতে ঘটনাস্থলে মোহাম্মদ মনির হোসেন সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে অর্থাৎ কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে কিছু আসবাবপত্র ভাংচুর অবস্থায় দেখা যায়। প্রতক্ষদর্শীদের সাথে কথা বললে জানা যায় যে উক্ত বিদ্যালয়ে একটি গানের সাংস্কৃতিক অনুষ্টানের জন্য সবরকম প্রস্তুতি চলছিল। সন্ধ্যায় অনুষ্টান শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যে এলাকার কিছু মাওলানা ও জামায়াত শিবির পন্থি কিছু জিহাদি লোক আসিয়া অনুষ্টানকে ইসলাম বিরুধী আখ্যা দিয়ে অতর্কিত হামলা চালায় এবং তাহাদেরকে প্রচন্ড মারধর করে। মোহাম্মদ মনির হোসেন উক্ত মারধরে গুরুত্বর আহত হন। পরবর্তীতে মোহাম্মদ মনির হোসেন সাহেবের পরিবারের সাথে যোগাযোগ করিলে জানা যায় যে তাহাকে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ।
একতা সামাজিক সংগঠনের সভাপতি রাজিব রায় এর সাথে যোগাযোগ করিলে তিনি বলেন একটি স্বাধীন দেশে এরকম অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।
সুনামগঞ্জ সদর থানার ওসি মোঃ আমিন উল্ল্যাহর সাথে যোগাযোগ করিলে তিনি বলেন উক্ত বিষয়ে এখনো থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসিলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করব।