মাদক মামলার পলাতক আসামী দ্বিপংকর দাশকে ধরিয়ে দিন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪
মাদক মামলার পলাতক আসামী দ্বিপংকর দাশকে ধরিয়ে দিন

Manual5 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন দয়ারই গ্রামের মৃত কৃপেন্দ্র দাশের ছেলে দ্বিপংকর দাশকে ধরিয়ে দেওয়ার দাবী তুলেছেন স্থানীয় জনতা। জানা যায়, দ্বিপংকর দাশের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে (শান্তিগঞ্জ জি.আর. মামলা নং-২৮২/২০২৩ইং, ধারা: ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ) ধারা)। এ মামলায় দ্বিপংকর দাশকে গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে পুলিশ মাদকদ্রব্যসহ শান্তিগঞ্জ থানাধীন বাদিয়ার নামক স্থান হইতে গ্রেফতার করে। পরবর্তীতে সে ৮ মাসের প্যারোলে জামিন লাভ করে বর্তমানে পলাতক রয়েছে। এছাড়াও তাহার বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা চলমান রয়েছে বলেও স্থানীয় সুত্রে জানা যায়।

Manual1 Ad Code

স্থানীয় জনসাধারণের সাথে আলাপকালে তাহারা জানান, দ্বিপংকর দাশ গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী হয়ে গোপনে দেশের বাহিরে অবস্থান করছে এবং সেখানেও সে বাংলাদেশের ভাবমুর্তি বিনষ্ট করার পায়তারায় লিপ্ত রয়েছে।

Manual8 Ad Code