এসএসসির ফল: সিলেটে যে ৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬
এসএসসির ফল: সিলেটে যে ৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস

Manual3 Ad Code

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে গত পাঁচ বছরের মধ্যে সিলেটে পাসের হার সবচেয়ে কম। সিলেট বোর্ডে এই ফলফল বিপর্যয়ের মধ্যেও ৯ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে এই তালিকয় নেই শহরের নামি দামি অনেক স্কুলও। তবে আছে নগরের বাইরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

Manual4 Ad Code

সোমবার ঘোষিত ফলাফলে সিলেট শিক্ষা বোর্ড থেকে পাস করেছে ৫৮.৩৩ শতাংশ শিক্ষার্থী। যা গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। সিলেটে এবার ৯ প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এসব প্রতিষ্ঠান হচ্ছে কুলাউড়ার ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল, সিলেটের জালালাবাদ বোর্ড ক্যান্টনমেন্ট হাইস্কুল, সিলেট ক্যাডেট কলেজ, সিলেট নগরীর স্কলার্সহোম ও স্কলার্সহোম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কমলগঞ্জের বিএএফ শাহীন কলেজ শমশের নগর, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ছাতকের ব্রিজ একাডেমি।

Manual4 Ad Code

তবে এবার বোর্ডে শূন্য পাস কোনো প্রতিষ্ঠান নেই।

Manual2 Ad Code