তাহেরীর প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাধা

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
তাহেরীর প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাধা

Manual1 Ad Code

হবিগঞ্জ-৪ আসনের ইসলামিক ফ্রন্টের মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার আলোচিত এ ইসলামি বক্তা পুর্ব নির্ধারিত প্রচারণা করতে পারেন নি।

রোববার বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে- দেওলগাও গ্রামে পুর্ব নির্ধারিত প্রচারণায় যান ইসলামি বক্তা ও এমপি পদ প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। দেওলগাও গ্রামে তাহেরীর গাড়ি বহর পৌছা মাত্র সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে একদল নেতাকর্মীরা মোমবাতির শ্লোগান ও প্রচারণা না চালানোর জন্য বলেন।

Manual5 Ad Code

এসময় হবিগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ ফয়সলের লিফলেট দেখা যায় বিএনপির নেতাকর্মীদের হাতে। এক পর্যায়ে উভয় পক্ষের মথ্যে বাগবিতন্ডা ও হট্টগোল হয়। পরে গিয়াস উদ্দিন তাহেরি প্রচারণা না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়ে পুর্ব নির্ধারিত প্রচারণা না করেই চলে যেতে হয় গিয়াস উদ্দিন আত তাহেরীকে।

Manual6 Ad Code

বিএনপির বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ তুলে গিয়াস উদ্দিন আত তাহেরী বলেন- বিএনপির সমর্থকরা শুধু প্রচারণা বানচাল করেনি, তারা আমার গাড়িবহরও বেশ কিছুক্ষণ আটকে রাখে। এসব করে যদি তারা শান্তি পায়, করুক। তিনি বলেন- এলাকার একটা সম্মান আছে এই সম্মান আপনারা ধরে রাখবেন। মনে রাখবেন প্রচারণায় বাঁধা দেয়া মারাত্মক অপরাধ।

তাহেরী বলেন, নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে। রাজনীতি করার অধিকার সকলের রয়েছে। তাই বলে নির্বাচনী সভা না করতে দেওয়ার বিষয়টি সুষ্ঠু নির্বাচনের সাথে সাংঘর্ষিক।

Manual4 Ad Code

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ জানান, নির্বাচনে কত কিছু হয়। এটা একটা ভুল বুঝাবুঝি।

চুনারুঘাট থানার (ওসি) সফিকুল ইসলাম জানান, বিষয়টি আমাদের কেউ অবগত করেননি। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

Manual7 Ad Code