গোয়াইনঘাটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, গ্রেপ্তার-১

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
গোয়াইনঘাটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, গ্রেপ্তার-১

Manual7 Ad Code

সিলেটের গোয়াইনঘাটের এক রাস্তায় দ্রুত গতির পিকআপের ধাক্কায় প্রাণ হারান মোটরসাইকেল চালক জসিম। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পিকআপ চালক মুজিবুর রহমানকে (৩০) গ্রেফতার করে র‌্যাব।

Manual7 Ad Code

বুধবার (১১ মার্চ) রাতে র‌্যাবের একটি দল গোয়াইনঘাট থানাধীন আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার এলাকা থেকে পিকআপ চালক মুজিবুর রহমানকে (৩০) গ্রেফতার করে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তাকে থানা পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত মুজিবুর রহমান গোয়াইনঘাটের উপর সাতাইন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, এ বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে গোয়াইনঘাটের ঘোষগ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (২৫) মোটরসাইকেলে করে গিয়াস উদ্দিন ইয়ামত মিয়াকে (১৮) নিয়ে হাকুর বাজার হতে বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পুকাশ এলাকার গোয়াইনঘাট-সারীঘাট সড়কে পৌঁছা মাত্র চালক মুজিবুর রহমান বেপরোয়া গতিতে পিকআপ দিয়ে জসিমের মোটরসাইকেলে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। এসময় পিকআপ ফেলে রেখে চালক মুজিবুর রহমান দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত জসিম উদ্দিনকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।