সিলেট বৈষম্যের শিকার, এই কথা আমি পুরোপুরি সমর্থন করি না: বাণিজ্যমন্ত্রী

sylhetsurma.com
প্রকাশিত মে ২, ২০২৬
সিলেট বৈষম্যের শিকার, এই কথা আমি পুরোপুরি সমর্থন করি না: বাণিজ্যমন্ত্রী

Manual3 Ad Code

সিলেট বৈষম্যের শিকার, এই কথা আমি পুরোপুরি সমর্থন করেন না জানিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের যে কারো হাতে মাইক্রোফোন দিলেই প্রথমেই যে কথাটি উচ্চারিত হয়, তা হলো- সিলেট বৈষম্যের শিকার। তবে সিলেট বিষম্যের শিকার, এই কথা আমি পুরোপুরি সমর্থন করি না।

Manual1 Ad Code

বাণিজ্যমন্ত্রী বলেন, এই আসনের এমপি ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান। বলা হয়ে থাকে, অন্য অঞ্চলের বরাদ্ধ কেটে এনে সাইফুর রহমান সিলেটের উন্নয়ন করেছেন। এরপরে সিলেটে দুজন মন্ত্রী ছিলেন। তারা কি করেছেন? তাই বৈষম্যের শিকার না ওই মন্ত্রীদের পারফরমেসেন্সর সমস্যা তা ভাবা দরকার।

Manual1 Ad Code

শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন। সিলেট সিটি করপোরেশন আয়োজিত এই সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual2 Ad Code

এতে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সিলেটের মূল সমস্যা হলো কর্মসংস্থান নেই। তাই সবার লক্ষ্য থাকে দেশ ছেড়ে চলে যাওয়া। আমরা সিলেটে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা সিলেটে প্রবাসী ও দেশি বিনিয়োগ নিয়ে আসবো। এই সরকারের আমলে সিলেট একটি ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠবে। আইটি উদ্যেক্তাদের জন্য সরকার সহায়তা করবে। সিলেটে উৎপাদিত পণ্য পরিবহনে সহায়তা করা হবে।

তিনি বলেন, সিলেট থেকে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়া চিরততে নির্মূল করা হবে।