বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান

sylhetsurma.com
প্রকাশিত মে ১১, ২০২৬
বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান

Manual6 Ad Code

বিয়ানীবাজারে বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান পরিচালনা করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

Manual1 Ad Code

রবিবার দুপুরের পর পৌরশহরের সুপাতলাসহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত এ অভিযানে জনমনে ব্যাপক সাড়া পড়ে।

Manual3 Ad Code

সিলেট রেঞ্জের নবাগত উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান–এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করা হয়।

Manual5 Ad Code

সূত্র জানায়, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে ডিআইজি মহোদয় এমন নির্দেশনা দেন। “ফোর্স মোভিলাইজেশন ড্রিল” ও বিশেষ চেকপোস্ট কার্যক্রমের আওতায় বিয়ানীবাজার থানার প্রায় ৭৫ শতাংশ পুলিশ সদস্য একযোগে মাঠে নামেন।

অভিযানে মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাড়ি তল্লাশি, রেলওয়ে স্টেশন ও বাস স্টেশনে তল্লাশিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, “সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনমনে সৃষ্ট সব ধরনের ভীতি দূর করতে পুলিশ ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

Manual6 Ad Code