নান্দনিকতার ছোয়া লেগেছে কদমতলীর গায়ে : কাউন্সিলর লিপন

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৬

Manual6 Ad Code

২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস্ লিপন বলেছেন, এক সময়ের অবহেলিত জনপদ হিসেবে পরিচিত ২৬ নং ওয়ার্ড  আজ আর অবহেলিত নয়, যোগাযোগ ব্যবস্থা,উন্নয়ন আর নাগরিক সেবা প্রদানের দিক থেকে অন্যান্য ওয়ার্ডগুলি থেকে ২৬ নং ওয়ার্ড এগিয়ে রয়েছে,যার প্রমাণ কদমতলীর জকিগঞ্জ সড়ক ও ফেঞ্চুগঞ্জ সড়ক এর সংযুক্তকরণ দক্ষিণ সুরমার অন্যতম নান্দনিক বাইপাস সড়ক। সোমবার সকালে নান্দনিক বাইপাস সড়কের ঢালাই কাজ এর উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর লিপন এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, সিটি কর্পোরেশনের প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী,সহকারী প্রকৌশলী আব্দুস সোবহান। ওয়ার্ডবাসীর মধ্যে উপস্থিত ছিলেন আক্তার  রশিদ চৌধুরী,দুলাল আহমদ,খছরুজ্জামান,মুহিবুর রাহমান,আলমগীর হোসেন,বদরুল ইসলাম, সুয়েজ আহমদ,জাকির রশিদ প্রমুখ।  প্রেস-বিজ্ঞপ্তি।