• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নিহত আলাল উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৬

Manual4 Ad Code

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইউনিয়ন তালামীযের সহ সভাপতি ও ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সড়ক দুর্ঘটনায় নিহত হাফিজ আলাল উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় খতমে কুরআন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল গতকাল ২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা মরহুমের বাড়ীতে অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড তালামীযের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির আল ইসলাহ সিলেট জেলার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সভাপতি এইচ.এম খালেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, আব্দুল মুকিত মনজালালী একাডেমীর শিক্ষক মাওলানা আবু বকর, ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল হান্নান, ইউনিয়ন তালামীযের সভাপতি মারুফ বিল্লাহ রুহেল, বিশিষ্ট সমাজসেবী মনিরুল ইসলাম তুরন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, আব্দুল কাদির, বিশিষ্ট মুরব্বী হাজী মকন মিয়া, আবু সামাদ, মোঃ হুমায়ুন কবির খসরু, কারী আব্দুস শহীদ। উপস্থিত ছিলেন হাজী আব্দুল জব্বার, হাফিজ আব্দুর রহমান, মরহুমের পিতা মোঃ আব্দুল খালিক, রেজাউল কবির সুমন, হাফিজ আবুল কালাম আজাদ, তুরহান হোসেন, শাব্বির আহমদ, লিপন আহমদ, জুবের আহমদ, আশরাফ আহমদ, তারেক আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রিমেল আহমদ। হামদ পরিবেশন করেন হাফিজ আব্দুল কাইয়ুম, নাত পরিবেশন করেন আব্দুল বাছিত জায়িদ, শানে ফুলতলী পরিবেশন করেন আবুল কালাম। শেষে মরহুম হাফিজ আলাল উদ্দিনের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়জুল আলম। প্রেস বিজ্ঞপ্তি ।