সিলেট আইনজীবী সহকারী সমিতির সভা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০১৬

Manual8 Ad Code

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার কার্যকরি কমিটির এক সভা ২১ শে সেপ্টেম্বর বুধবার দুপুর ২.০০ টায় সিলেট জজ কোর্টস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শ্রী দিলীপ চন্দ্র দেব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন আফাজ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো: দিলাজ আহমদ, সহ-সাধারণ সম্পাাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মো: ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: গোলাম মোস্তফা, সদস্য মো: নুরুল হক নাহিদ, সদস্য সজীব কুমার চন্দ, সদস্য আতিকুর রহমান আতিক, সদস্য মো: আবুল হোসেন, সদস্য শেখ হাসানুজ্জামান, সদস্য ফাহাদ আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।