সিলেটে শায়খ আব্দুর রহমানের দুই সহযোগীর ৩০ বছরের কারাদণ্ড

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৬

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :
সিলেটে আলোচিত ‘সূর্যদীঘল’ বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় জঙ্গি শায়েখ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৭ বছর করে কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পিপি মাসুক আহমদ।
দন্ডপ্রাপ্ত দুই জঙ্গি হচ্ছেন- আবদুল আজিজ এবং মাজেদুল ইসলাম হৃদয়।
অতিরিক্ত পিপি মাসুক আহমদ জানান, সূর্যদীঘল বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় আদালত ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আজ রায় ঘোষণা করেছেন। এ মামলায় শায়েখ আবদুর রহমানও আসামি ছিলেন। বুধবার মামলার যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ধার্য্য করেছিলেন আদালত।
মাসুক আহমদ আরো জানান,  ২০০৬ সালের ২ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট নগরীর পূর্ব শাপলাবাগ সূর্যদীঘল বাড়িতে হরকাতুল জিহাদের জঙ্গিদের গ্রেফতারে অভিযান চালায়। ওই সময় বাড়ি থেকে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। যৌথবাহিনী ওই বাড়ি থেকে জেএমবির তৎকালীন শীর্ষ নেতা শায়েখ আবদুর রহমানসহ তার পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।

Manual2 Ad Code

তিনি জানান, ওই ঘটনায় নগরীর কোতোয়ালী থানার তৎকালীন এসআই মো. ওয়ালীউল্লাহ বাদী হয়ে শায়েখ আবদুর রহমানসহ ৯ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ১৮ মে সিলেট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী জঙ্গি নেতা শায়েখ আবদুর রহমানসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। পরবর্তীতে ২০০৮ সালের ২ জানুয়ারি চার্জগঠন শেষে এ মামলার বিচার কাজ শুরু হয়।
ঝালকাঠীতে বিচারক হত্যার দায়ে ২০০৭ সালের ৩০ মার্চ শায়খ রহমানসহ ছয় জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। এ কারণে এ মামলা থেকে আবদুর রহামনকে অব্যাহতি দেওয়া হয়।

Manual8 Ad Code