গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৬

Manual1 Ad Code

 সংবাদদাতা :
ওসমানীনগরে একাধিক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার মিঠাবরাং গ্রামের রমুজ খানের পুত্র ফয়সল খান (২৬)।  রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এস আই মুহিবুর রহমানের নেতৃত্বে উপজেলার খাদিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এস আই মুহিবুর রহমান জানান, গ্রেফতারকৃত ফয়সলের বিরুদ্ধে ওসমানীনগর ও  জগন্নাথপুর থানায় একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। রবিবার গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।