খাসদবীর পয়েন্টে অগ্নিকাণ্ড : ৫ লক্ষ টাকার ক্ষতি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৬

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর খাসদবীর পয়েন্টে রোববার ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সিলেট ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খাস্তবির পয়েন্টের চেয়ার বেকারী, শান্ত ফুড এণ্ড কনফেকশনারী, এম এ ওয়াহিদ ডিপার্টমেন্টাল স্টোর এবং হাম্মাদ ফার্মেসী নামের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে রোববার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায়। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ফলে ঐ চারটি প্রতিষ্ঠানে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে  জানিয়েছেন দমকল বাহিনীর নেতৃত্বদানকারী স্টেশন অফিসার শিমুল মোহাম্মদ রফি।
বৈদুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।