প্রধান আসামী টাইগার সাদ্দাম গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৬

Manual4 Ad Code

সংবাদদাতা ::: সিলেটের সিনিয়র সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলার প্রধান আসামী সাদ্দাম হোসেন ওরফে টাইগার সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বন্দর বাজারস্থ হাসান মার্কেটের পাশ থেকে তাকে আটক করা হয়। বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়েজ আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর বাজার হাসান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে টাইগার সাদ্দামকে আটক করা হয়। তিনি আরও জানান, টাইগার সাদ্দামের বিরুদ্ধে শাহপরান থানায় হত্যা মামলাসহ ৪টি মামলা আছে।