বিষপানে যুবতীর আত্মহত্যা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৬

Manual3 Ad Code

বিশ্বনাথ সংবাদদাতা
বিশ্বনাথে বিষপান করে ছাবিনা বেগম নামের এক যুবতী আত্মহত্যা করেছে। সে উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামের আবদুস সাত্তারের মেয়ে।  শনিবার দিবাগত রাত ২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ৩টায় নিজ বসত ঘরে বিষপান করে ছাবিনা বেগম। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল রোববার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। বিষ পান ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছাবিনার বড় ভাই নুর মিয়া বলেন, আমার বোন মানষিক রোগে ভোগছিল। যার কারণে এসএসসি পরীক্ষা দেয়ার পর সে আর পড়ালেখা করতে পারেনি।