ছিনতাইকারীর হামলায় যুব শ্রমিকলীগ নেতা আহত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৬

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার
নগরীর চাদনী ঘাটে ছিনতাই কারীর হামলায় যুব শ্রমিকলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। গত রবিবার রাতে এ ঘটনাটি ঘটে দক্ষিণ সুরমা চাদনীঘাট এলাকায়। আহত শহিন আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহিন দক্ষিন সুরমা উপজেলা যুব শ্রমিকলীগের আহবায়ক। খবর পেয়ে জেলা যুবশ্রমিকলীগ নেতৃবৃন্দ তাকে দেখকে হাসপাতালে যান এবং চিকিৎসার খোজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুব শ্রমিকলীগের সভাপতি বদরুল ইসলাম ও শাহপরাণ থানা সভাপতি ওয়াজেদ আলীসহ নেতাকর্মীগন। রোববার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে নগরীর চাদনীঘাটে কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সাথে থাকা মোবাইল মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।