দুঃখ প্রকাশ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৬

Manual2 Ad Code

গত ২৩ অক্টোবর ২০১৬ ইংরেজী ‘দৈনিক সিলেট সুরমা’র অনলাইন ও প্রিন্ট পত্রিকায় “দক্ষিণ সুরমায় দুই নেতার যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী, পরিস্থিতি উত্তপ্ত, সংঘর্ষের আশংকা” শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশে কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি পরিচয়ে ইকবাল হোসেন মিঠুর বরাত দিয়ে কুচাই ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা পরিবহন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাজী গুলজার আহমদ এর নাম হাজী গুলজার উরফে দুম্বা গুলজার প্রকাশ করা হয়। সংবাদের প্রতিবেদক দুই পক্ষের বক্তব্যে নেওয়ার সময় ইকবাল হোসেন মিঠুর দেওয়া বক্তব্যে হুবুহু তুলে ধরার কারণে হাজী গুলজার আহমদ এর নামের পূর্বে দুম্বা শব্দটি ভুল বশত তুলে ধরা হয়। আর এ জন্য হাজী গুলজার আহমদ  প্রতিবাদ জানান। অনিচ্ছাকৃত ও অনাকাংখিত এ ভুলের জন্য আমরা দৈনিক সিলেট সুরমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।

Manual8 Ad Code

নিবেদক
সম্পাদক ও বার্তা সম্পাদক
দৈনিক সিলেট সুরমা

Manual1 Ad Code