বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা আহছান মিয়ার ৮ম মৃত্যু বাষির্কী রবিবার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৬

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের প্রাক্তন কর্মকর্তা ও ব্যাংক অফির্সাস ক্লাব সিলেটের সিনিয়র সদস্য মরহুম মোঃ আহছান মিয়ার ৮ম মৃত্যু বাষির্কী  ৩০ অক্টোবর রবিবার।  মরহুম আহছান মিয়া বাংলাদেশ ব্যাংক অফির্সাস এসোসিয়েশন, ব্যাংক অফির্সাস ক্লাব, লামাকাজী লালারগাঁও জামে মসজিদ, লালারগাঁও মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি ২০০৮ সালের ৩০ অক্টোবর উপশহরস্থ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মরহুমের ৮ম মৃত্যুবাষির্কীতে পরিবারের পক্ষে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মরহুমের বড় ছেলে প্রাক্তন সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা এবং ছোট ছেলে মোস্তাফিজ রোমান দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।