সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১, ২০১৬

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার
সিলেট সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে ফেরত আসার সময় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)। গত সোমবার বিকেলে সীমান্তের ১২৬৩ নং মেইন পিলারের তিন নম্বর সাব পিলার সংলগ্ন নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের আব্দুল আজিজের ছেলে। সিলেট বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েক হাফিজুল ইসলাম জানান, গত সোমবার দুপুরে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন সাইফুল। বর্র্ডার ক্রস করে ফেরার পথে তাকে আটক করা হয়। তার কাছ থেকে দুই হাজার ৭শ ৫০ রুপি জব্দ করা হয়। সন্ধ্যায় তাকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।