জেএসসি পরিক্ষার প্রথম দিনে ২৬৫০ জন অনুপস্থিত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১, ২০১৬

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় সিলেটেও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হলো জেএসসি পরিক্ষার প্রথম দিন।  মঙ্গলবার সকাল ১০টা থেকে সিলেট বিভাগের ১২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।  প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা নেয়া হয়েছে। এতে সিলেটে অনুপস্থিত ছিলো ২হাজার ৬শ’৫০ জন শিক্ষার্থী। তবে কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।  সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১লাখ ৩২হাজার ৯শ’ ৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষার্থীর ১লাখ ২৭ হাজার ৮৮০ জন। এদের মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ২৩০ জন। এবার সিলেট বোর্ডের অধিনে ১হাজার ৪টি শিক্ষা-প্রতিষ্ঠানের ১ লাখ ৩২ হাজার ৯শ’৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯শ’ ৭০ জন ছিল বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯শ’ ৯৯ জন।  আর জেলাওয়ারী পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৪৮ হাজার ৪৫৪ জন, হবিগঞ্জে ২৬ হাজার ৪০৫ জন, মৌলভীবাজারে ২৯ হাজার ৫৩০ জন এবং সুনামগঞ্জে ২৮ হাজার ৫৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।