দাড়িয়াপাড়ায় পিডিবির লাইনম্যানের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৬

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় বিদ্যুতের লাইন মেরামতকালে মই থেকে পড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট-১ অঞ্চলের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মৃত বিদ্যু‍‍ৎকর্মী প্রণয় চন্দ্র দাস (৪৫) এর বাড়ি মৌলভীবাজার সদরের সাদুবাড়ি এলাকায়। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে দাড়িয়াপারায় বিদ্যুৎলাইন মেরামত করতে গিয়ে হঠাৎ মই থেকে পড়ে মাথায় আঘাত পান প্রণয় চন্দ্র দাস। পরে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট-১ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।