জকিগঞ্জের শাজাপুর মন্দিরে মূর্তি ভাঙচুর

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০১৬

Manual3 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা
জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের শাজাপুর দূর্গ বাড়ী মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক বিভাকর দেশমূখ্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোর রাতের দিকে ঘটনাটি ঘটেছে।
তিনি জানান, মান্দিরের গনেশ ও কার্তিক মূতিসহ তিনটি মূর্তি ভাঙচুর করা হয়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশশেরুল ইসলাম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  অপরদিকে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি টাংগাইলের গাটাইল থানার হামিদপুর গ্রামের শামিম মিস্ত্রীর ছেলে আলিম উদ্দিন (৪৩)।   জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁন জানান, ঘটনায় জড়িত একজনকে আটক করেছি।  আটককৃত লোকটা ভবঘুরে।