সিলেট-ভোলাগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিক নিহত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৬

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের টুললাইন এলাকায় ট্রাকের ধাক্কায় মঙ্গলবার এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। নিহত মাসুক মিয়া (২৬) কোম্পানীগঞ্জ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ভোলাগঞ্জ থেকে পাথরবোঝাই ট্রাক টুললাইন এলাকায় পৌঁছার পর বাইসাইকেল আরোহী পাথরশ্রমিক মাসুক মিয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকাটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।