• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বজয়ী হাফিজ জাকারিয়া বাহরাইনে

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৬

Manual7 Ad Code

বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণে উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করতে শুক্রবার সকাল সাড়ে ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইটে বাহারাইনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে বিশ্বজয়ী হাফিজ জাকারিয়া। সে রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ আলহাজ¦ হাফিজ ক্বারী নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করে ইতিমধ্যে মিশর, জর্ডান, দুবাই, কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান সহ একাধিক পুরস্কার লাভ করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে এনেছে। জাকারিয়া মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ইসলামপুর গ্রামের মাওলানা ফয়জুল্লাহ’র ছেলে। বাহারাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বিজয়ী হওয়ার জন্য জাকারিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। -বিজ্ঞপ্তি