রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে দক্ষিণ সুরমায় মিছিল-সমাবেশ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৬

Manual4 Ad Code

মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুমআ সিলেটে তাওহীদী জনতা দক্ষিণ সুরমার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মিছিলটি দক্ষিণ সুরমার ভার্থখলা জামে মসজিদের সামন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্বীণব্রীজ সম্মখে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। আমিন আহমদ রাজুর সভাপতিত্বে ও কে এম সালমান আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শিপল চৌধুরী, মিজানুর রহমান লিমন, নাসির উদ্দিন, মাহদী হাসান, আদনান ফেরদৌস বর্ষা, জুয়েল প্রমুখ। -বিজ্ঞপ্তি