সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্র ছুরিকাঘাতের ঘটনা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৬

Manual1 Ad Code

 সিলেট সুরমা ডেস্ক :::: সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির সাবেক ছাত্র ইসকান-কে ছুরিকাঘাতের ঘটনায় আটক ছাত্রলীগ নেতা শাহ আলী আহমদকে প্রধান আসামী করে থানায় মামলা করেছেন ইসকানের বাবা মোঃ বাবুল মিয়া।
এছাড়াও মামলায় আরো আসামী করা হয়েছে ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির কাজী হাবিব খুনের ঘটনার প্রধান আসামী জামিনে থাকা হোসাইন মোহাম্মদ সাগর, হুমায়ূন আহমদ নাসিম, রিয়াদ, জুনায়েদ খান, এনামুল হক, মোঃ সাইদুর রহমান, ময়নুল ইসলাম রুমেল, মিশু আহমেদ, প্রিয়ন্ত চন্দ্র সরকার, জুয়েল আহমদ, হুমায়ূন নাসির ও অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সার্টিফিকেট তুলতে গেলে ইসকানকে ছুরিকাঘাত করা হয়। সেখান থেকে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা শাহ আলীকে আটক করে পুলিশ।