সন্ত্রাসী হামলায় সাংবাদিক কবির আহমদ আহত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৬

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক সংগ্রাম এর সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ। শুক্রবার জুমআর নামাজের পর নগরীর মুছারগাঁও এলাকায় তীর খেলায় জুয়াড়ীদের হামলায় আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কবির আহমদ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ৩, তারিখ- ২/১২/১৬ইং। মামলায় নোমান সহ ৭ জনকে আসামী করা হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ সুরমার ওসি এস.এম আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এদিকে দাউদপুর মুছারগাঁও সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক কবির আহমদ উপর হামলার প্রতিবাদের আজ ৩ ডিসেম্বর শনিবার সমিতির উদ্যোগে মুছারগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে।