মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে দক্ষিণ সুরমায়  মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৬

Manual2 Ad Code

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্মম নির্যাতনের প্রতিবাদে দক্ষিণ সুরমায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্টে দক্ষিণ সুরমা পুরাতন টায়ার ব্যবসায়ী সমিতি উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রেজাউল হক আমজাদের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পুরাতন টায়ার ব্যবসায়ী সমিতি সভাপতি মো. আওলাদ হোসেন। সভায় প্রধাণ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রফিকুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক রকস লিপন।

Manual7 Ad Code

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মিয়ানমারের রোহেঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশে রোহেঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট চালছে। প্রতিবেশী দেশ হিসাবে আমরা মানবতাবিরোধী এমন ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। নির্যাতন বন্ধ না হলে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের হুমকি দেন বক্তারা। এছাড়া রোহিঙ্গাদের উপর পরিচালিত নির্যাতন বন্ধে ও দেশটিতে স্থায়ীভাবে তাদের বসবাসের ব্যবস্থা করে দেয়ার জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন বক্তরা। বক্তারা আরোও বলেন, শন্তিতে নোবেল জয়ী মিয়ানমারের নেত্রী অং সান সুচির নোবেল পদক কেড়ে নেয়ারও দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, টায়ার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. নাসির উদ্দিন, সহসভাপতি মানু চক্রবর্তী, সাধারণ সম্পাদক কাওছার আহমদ, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি সোহেল আহমদ, ২৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ, বাংলাদেশ মটর পার্স সমিতির সিলেট সার্কেলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা/মোগলাবাজার থানা ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. মারুফ আহমদ, রুহুল আমিন মোল্লা, ময়নুল ইসলাম, মনির হোসেন, আব্দুল জলিল, রাজন আহমদ, রাজু পাল, বাবুল আহমদ, হাবিব উল্লা, অঞ্জন সরকার, নিখিল, ইকবাল হোসেন, অপু আহমদ, নয়ন, আব্দুল মন্নান, সাইফ উল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি।

Manual6 Ad Code