কুড়িরগাঁওয়ে ভারতীয় মদ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের অন্তর্গত কুড়িরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যাক্ত অবস্থায় ৭৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে স্থানীয় এক কিশোর পরিত্যাক্ত অবস্থায় মদগুলো দেখতে পেয়ে এলাকার মুরব্বিদের অবহিত করেন। পরে তারা জালালাবাদ থানাকে বিষয়টি জানান। জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।