বিয়ানীবাজারে ইয়াবাসহ আটক ১

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬

Manual2 Ad Code

বিয়ানীবাজার সংবাদদাতা
বিয়ানীবাজারে ৭০ পিস ইয়াবাসহ সোহেল আহমদ (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের জায়গীরদার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল সিলেট শহরের রেল স্টেশন এলাকার কলোনির মৃত শফিক উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আটকের পর পুলিশ তার দেহ তল্লাশি করে ৭০ পিছ ইয়াবা উদ্ধার করে। এস আই দিলুর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে অংশ নেয়।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটক সোহেলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে ।