সিলেটে টিলা কাটার দায়ে আটক ২

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার
সিলেট সদর উপজেলার নেসারাবাদ হাউজিং কোম্পানির জন্য টিলা কাটার অপরাধে ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন, সেলিম (৪০) ও মান্নান। তারা টিলাকাটার শ্রমিক। তাদের দুজনের বাড়ি এয়ারপোর্ট বড়শালা এলাকায়। ডিবি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট বড়শালা এলাকার হাউজিং কোম্পানি নেসারাবাদ হাউজিং এর ভেতর টিলাকাটার সময় সেলিম ও মান্নানকে আটক করা হয়। এ কোম্পানির মালিক বড়শালার যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম। উল্লেখ্য, এ কোম্পানিটি আইনের প্রতি বৃদ্ধাংগুলি প্রদর্শন করেই যাচ্ছে। গত সপ্তাহে বন ও পরিবেশ অধিদফতর কর্তৃক পরিচালিত মোবাইলকোর্ট এ কোম্পানিটিকে মোটা অংকের টাকা জরিমানা করেছিলেন। ডিবি’র এসআই নূরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।