শাহপরান (রহঃ) মাজার গেইট থেকে ইয়াবাসহ আটক ১

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৬

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার
শহরতলীর শাহপরাণ (রহঃ) মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শুক্রবার বিকেল সোয়া ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মো. হায়াতুন-নবী’র নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির শাহপরাণ থানার মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মধুবন কনফেকশনারীর সামন থেকে ১শত নব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। মাদক বহনের দায়ে মো. পারভেজ আহমেদ নামের একজনকে আটক করা হয়। সে জৈন্তাপুর উপজেলার বালিপাড়া, লামাবাড়ি হরিপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পারভেজ দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জব্দকৃত ইয়াবাসহ আটক পারভেজকে এসএমপি’র শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।