লুৎফুরই সিলেট জেলা পরিষদ’র চেয়ারম্যান

প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০১৬

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক
সকল জলপনা কল্পনা শেষে অবশেষে  সিলেট জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী লুৎফুর রহমান। সিলেটের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ দলীয় এই প্রার্থী বিশাল ব্যবধানে বিজয়ী হওয়ার খবর পাওয়া গেছে।
সিলেটের সবকঠি ভোট কেন্দ্রের ফলাফলে লুৎফুরে রহমান বিপুল ভোটে বিজয় লাভ করেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী আনারস প্রতীকে লুৎফুর রহমান পেয়েছেন পেয়েছেন ৭৯৬টি ভোট আর কাপ-পিরিচ তাঁর নিকটতম প্রার্থী প্রতীক নিয়ে এনামুল হক সরদার পেয়েছেন ৫৫৩ ভোট।

Manual2 Ad Code

নগরীর মদন মোহন কলেজ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১০৪। এর মধ্যে ভোট প্রদান করেছেন মোট ১০৩ জন ভোটার। ওই কেন্দ্রে আনারস প্রতীকে লুৎফুর রহমান পেয়েছেন ৭৭টি ভোট, কাপ-পিরিচ প্রতীক নিয়ে অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার পেয়েছেন ১৬টি ভোট, ঘোড়া প্রতীক নিয়ে সাবেক আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন লালা পেয়েছেন ১০ ভোট। অপর প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জাপা নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) কোনো ভোট পাননি।
জকিগঞ্জে লুৎফুর রহমান পেয়েছেন ৬২ ভোট, এনামুল হক পেয়েছেন ৩২ ভোট। বিয়ানীবাজারে লুৎফুর রহমান পেয়েছেন ৬৫ ভোট, এনামুল হক পেয়েছেন ৩৯ ভোট। কানাইঘাটে লুৎফুর রহমান পেয়েছেন ৪৯ ভোট, এনামুল হক পেয়েছেন ৪৩ ভোট। গোলাপগঞ্জে লুৎফুর রহমান পেয়েছেন ৫৫ ভোট, এনামুল হক পেয়েছেন ৩৫ ভোট। ফেঞ্চুগঞ্জে লুৎফুর রহমান পেয়েছেন ৪২ ভোট, ড. এনামুল হক সর্দার পেয়েছেন ১৬ ভোট। ওসমানীনগরে লুৎফুর রহমান পেয়েছেন ৫০ ভোট, ড. এনামুল হক  সর্দার পেয়েছেন ৫০ ভোট।বালাগঞ্জে লুৎফুর রহমান পেয়েছেন ৫৭ ভোট, ড. এনামুল হক  সর্দার পেয়েছেন ৩২ ভোট। বিশ্বনাথে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান ৫৩টি ভোট পেয়ে জয়লাভ করেন।
তাঁর নিকটতম প্রার্তী কাপ-পিরিচ প্রতীক নিয়ে অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার পেয়েছেন ৫০টি ভোট, ঘোড়া প্রতীক নিয়ে সাবেক আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন লালা পেয়েছেন মাত্র ১ ভোট। অপর প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে যুক্তরাজ্য প্রবাসী জাপা নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম কোনো ভোট পাননি।

Manual5 Ad Code