দক্ষিণ কোরিয়া প্রবাসী ইউসুফকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত জানুয়ারি ১৭, ২০১৭

Manual6 Ad Code

দক্ষিণ কোরিয়া প্রবাসী অহনা নেটের সাবেক ম্যানেজার ইনচার্জ মো. ইউসুফ মিয়ার সংবর্ধনা। মঙ্গলবার রাত্রে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ ইউসুফ মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে  তার সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মানবজমিন সিলেটের ব্যুারো প্রধান ওয়েছ খছরু, দৈনিক জাতীয় ভোরের দর্পন সিলেটের ব্যুরো প্রধান ও দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, সিলেট নিউজ ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি মামুন হাসান, নির্বাহী সদস্য ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার ফটো সাংবাদিক এবং বাংলাদেশ টেলিভিশনের স্থানীয় ক্যামেরা পার্সন মো. নুরুল ইসলাম, নিউজ পেপার এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ঈসমাইল হোসেন, অনলাইন নিউজ পোর্টাল সংবাদ ২৪ ডটকমের সম্পাদক নুরুল ইসলাম, বেঙ্গল টাইমস্ এর এক্সিকিউটিভ এডিটর কামরুল আই রাসেল, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক মনিরুজ্জামান রনি, ডিজিটাল প্রচার মাধ্যম প্রতিষ্ঠান অনন্যা নেট এন্ড গ্রাফিক্স ডিজাইনের সত্ত্বাধিকারী সুলাইমান আহমদ (সোহেল), ড্রীম সিলেটের ফটো সাংবাদিক জাকির হোসেন দিপু, এমডি মুক্তাদির আহমদ, দৈনিক সিলেটের স্টাফ রিপোর্টার তানভীর তালুকদার, রনী আহমদ, কৃতিশ তালুকদার। -বিজ্ঞপ্তি